উত্তরের মেয়ে

· Prothom Alo

আমি পঞ্চগড়ের মেয়ে,
আমার উঠানে দাঁড়ালে হিমালয় দেখা যায়।
শীতের ভোরে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে
চা–পাতার গন্ধ বুকে নিয়ে নার্সিং কলেজে যাই।
লোকে বলে আমরা বাংলাদেশের শেষ প্রান্তে থাকি,
আমি বলি, আমাদের উঠান থেকেই বাংলাদেশ শুরু।
কাঁটাতার আমার শৈশবের সাথি,
তাই আমি জানি স্বাধীনতা মানে শুধু পতাকা না,
স্বাধীনতা মানে নিশ্বাস নেওয়ার অধিকার।
আর প্রথম নিশ্বাসটা আমার হাতেই ওঠে।
বাবার পুরোনো রিকশার পেছনে বসে
আমি শুধু মিডওয়াইফ হতে চাই না,
আমি চাই, এই কুয়াশাঢাকা উত্তরের
প্রতে৵ক মায়ের মুখে যেন হাসি ফোটে
প্রসবযন্ত্রণার শেষে।
আমার কবিতায় রক্তের দাগ নেই,
আছে শুধু চা–বাগানের সবুজ,
কাঞ্চনজঙ্ঘার বুকে জমা বরফের মতো শুদ্ধ স্বপ্ন,
আর লেবার রুমে শোনা নতুন জীবনের প্রথম কান্না।
আমি পঞ্চগড়ের মেয়ে
আমি জীবন হাতে আনি।

Visit extonnews.click for more information.

Read full story at source