আজকের বিনিময় হার

· Prothom Alo

আজ সোমবার দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্যে সংকটসহ বিভিন্ন কারণে দুই মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে। তবে দামের বাড়তি প্রবণতা বেশি।

Visit afsport.lat for more information.

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের দাম অপরিবর্তিত আছে। ডলারের গড় দাম ১২২ টাকা ৭৫ পয়সা। কয়েক মাস ধরেই ডলারের দাম ওঠানামা করছে। তবে গত এক মাসে ডলারের দাম কিছুটা বেড়েছে।

আজ দেশের মুদ্রাবাজারে সিংহভাগ প্রধান মুদ্রার দাম অপরিবর্তিত আছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, রুপি, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার, সিঙ্গাপুরি ডলার ও ইয়েন। প্রধান মুদ্রাগুলোর মধ্যে আজ কোনো মুদ্রার দাম বাড়েনি বা কমেনি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

Read full story at source