সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১৩ মে, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit turconews.click for more information.
আরাস্তুর বাসায় গিয়ে এস আলম বলেন, ‘ইউ হ্যাভ টু স্টেপ ডাউন’
২০১৭ সালের ৫ জানুয়ারি ‘ডিজিএফআই প্রযোজিত’ পরিচালনা পর্ষদের বৈঠকের মাধ্যমে ইসলামী ব্যাংকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এস আলম গ্রুপ ব্যাংকটিতে নিজেদের লোক নিয়োগ করা শুরু করে। পাশাপাশি ব্যাংকে আগে থেকে কর্মরত পছন্দের কর্মীদের বসানো হয় বড় পদে। বিস্তারিত পড়ুন...
বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল
বিদ্যুৎবিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে নতুন কৌশল নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মূল্যবৃদ্ধির পাশাপাশি আবাসিক গ্রাহকদের বিলের ধাপ (স্ল্যাব) বদল করে আয় বাড়াতে চায় সংস্থাটি। প্রস্তাবটি কার্যকর হলে কম দামে বিদ্যুৎ ব্যবহারের সুবিধা হারাতে পারেন গ্রাহকদের একটি বড় অংশ। এ ছাড়া বছরে দুবার দাম সমন্বয় চায় পিডিবি। বিস্তারিত পড়ুন...
হয়তো ইশরাতের জীবনেও অলৌকিক কিছু ঘটবে...
কেয়ার হোমে একই রঙের পোশাক পরে ইশরাত জাহানের পাশে স্বামী–সন্তানেরাইশরাত জাহানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। স্বামী সারওয়ার-ই আলমকে সিটি স্ক্যানের প্রতিবেদন দেখিয়ে ইতালিয়ান এক শল্যচিকিৎসক জানিয়েছিলেন, ইশরাত হয়তো আর বেশি দিন বাঁচবেন না। কিন্তু চিকিৎসকের ভবিষ্যদ্বাণী সত্য হয়নি। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানকে বলে কয়ে হারাল বাংলাদেশ
১০৪ রানে জিতেছে বাংলাদেশ১৪৭ কিমি গতির বলের পথটা আন্দাজ করতে ভুল করে ব্যাট উঁচিয়ে সেই রাস্তা করে দিলেন রিজওয়ানই। লাল আলো জ্বলে ওঠা বেলস লাফিয়ে উঠল, লাফিয়ে উঠল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি। বিস্তারিত পড়ুন...
আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত ইরানের
২০২১ সালে ইরানের পরমাণু শক্তি দিবসে প্রদর্শন করা সেন্ট্রিফিউজ। এগুলো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহার করা হয়আবারও হামলার শিকার হলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করতে পারে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইঙ্গিত দিয়েছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি। বিস্তারিত পড়ুন...