শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ: মৌখিক পরীক্ষায় কীভাবে অংশ নেবেন
· Prothom Alo

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষায় (ভাইভা ভয়েস) অংশগ্রহণের জন্য একজন প্রার্থীর জ্ঞান ও দক্ষতাভিত্তিক প্রস্তুতির পাশাপাশি আনুষঙ্গিক প্রস্তুতি কেমন হওয়া উচিত, সেটি অবশ্যই সংশ্লিষ্ট প্রার্থীরা কমবেশি জানেন। আপনাদের সেই জানা বিষয়গুলো একটু মিলিয়ে বা ঝালাই করে কিংবা সমৃদ্ধ করে নিতে পারেন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে।
Visit extonnews.click for more information.
প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ মৌখিক পরীক্ষার প্রবেশপত্র, লিখিত পরীক্ষার ফলাফলপত্র এবং আপনার সব যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও কৃতিত্ব/সফলতার প্রমাণপত্রাদির মূল কপি অফিশিয়াল ব্যাগে করে ভাইভা বোর্ড নিয়ে যাবেন। শিক্ষার্থীদের সনদ রাখার মতো হালকা ফাইল না নেওয়াই ভালো। তবে কর্তৃপক্ষ সেগুলো দেখতে না চাইলে আগ বাড়িয়ে দেখানো উচিত নয়। একটি ভালো কলম অবশ্যই সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোন সেট যদি সঙ্গে থাকে তো সাইলেন্ট করে ভাইব্রেশন অফ করে রাখুন। পরীক্ষা চলাকালে ফোন ভাইব্রেট হলেও মনোযোগ বিনষ্ট হবে।
চট্টগ্রামে দুই কর অঞ্চলে ২৫২ পদে চাকরিআপনার সাজপোশাক অত্যন্ত পরিপাটি, পরিচ্ছন্ন ও মার্জিত তথা ফরমাল/অফিশিয়াল রাখুন। অতিরিক্ত সাজগোজ না থাকাই উত্তম। জামাকাপড় হওয়া চাই হালকা রঙের। কালো গ্লাসের চশমা ও ভারী গয়না পরিহার করা উচিত। অর্থাৎ বেশি জাঁকজমকপূর্ণ নয়, বেশি সাদামাটাও নয়। এমন জুতা পরা উচিত নয়, হাঁটতে গেলে যেটিতে শব্দ হয় কিংবা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়। যে পোশাক পরে আপনি অভ্যস্ত নন, সেই পোশাক না পরাই শ্রেয়। জামা, চুল, চশমা এমন থাকা উচিত নয়, যেটি বারবার টানতে হয়, ঠেলতে হয়, ঠিক করতে হয়।
নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে ভাইভা ভেনুতে উপস্থিত থাকুন। তাতে আপনার মানসিক চাপ কিছুটা প্রশমিত হবে। অন্য প্রার্থীদের সঙ্গে সামান্য সৌজন্য বিনিময় করুন। প্রয়োজনে হাত–মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিন। ওই প্রতিষ্ঠানের পরিবেশ তথা দৃশ্যমান দিকগুলো মনোযোগ দিয়ে দেখে রাখুন। সংগতি/অসংগতি মনে রাখুন। আপনি কতটা সজাগ সেটি যাচাই করার জন্য এ–সম্পর্কিত প্রশ্ন করা হতে পারে। নিজের গতিবিধি সংযত রাখুন। ভেনুতে আপনি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকতে পারেন। সাক্ষাৎকার কক্ষে বা ভাইভা বোর্ডে প্রবেশ করার আগে অনুমতি নিন।
বগুড়ায় সরকারি অফিসে দুটি গ্রেডে বড় নিয়োগ, পদ ১৫৫মৌখিক পরীক্ষার কক্ষে আপনাকে বসতে বলার জন্য অপেক্ষা করুন। নিজে থেকে বসার অনুমতি প্রার্থনা করবেন না। আপনার নির্ধারিত চেয়ারের পেছনে বা পাশে দাঁড়িয়ে সালাম বিনিময় করুন। বসার অনুমতি পেলে আপনার নির্ধারিত চেয়ার যেখানে রাখা আছে, ঠিক সেখানে রেখেই বসার চেষ্টা করুন। চেয়ার টেনে সামনে বা পেছনে নেবেন না। স্বাভাবিকভাবে বসুন। বেশি টান টান হয়ে বা কাঁচুমাচু হয়ে বসা ঠিক নয়। পায়ের ওপর পা তুলবেন না। টেবিলে হাত রাখবেন না।
ছবি: এআই/প্রথম আলোকোনো মুদ্রাদোষ যদি থাকে তো পরিহার করুন। বারবার নাকে বা অন্য কোনো অঙ্গে হাত দেওয়া, হাত কচলানো, গলা পরিষ্কার করা, এ্যা এ্যা করা, ঘাড় মটকানো, পা দোলানো, রিভলবিং চেয়ার ঘোরানো, জামা/চুল ঠিক করা, চশমা ঠিক করা ইত্যাদি যথাসম্ভব পরিহার করতে হবে। এগুলো অন্যদের জন্য খুবই বিরক্তিকর! মুদ্রাদোষ মানুষের ব্যক্তিত্বের দুর্বলতা প্রকাশ করে!
প্রশ্ন মনোযোগ দিয়ে শুনে বুঝে উত্তর দিন। কোনো প্রশ্ন না বুঝলে বলুন: দুঃখিত, প্রশ্নটি আমি ঠিক বুঝতে পারিনি! প্রশ্নকর্তার দিকে তাকিয়ে উত্তর দিন। কেউ প্রশ্ন না করলে সবার দিকেই তাকানোর চেষ্টা করুন। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে ভুলভাল বলার চেষ্টা না করে পরিষ্কার বলুন: দুঃখিত, এটি আমার জানা নেই। মোটেও নার্ভাস হবেন না। এটি প্রতিষ্ঠানপ্রধানের অযোগ্যতা। আপনাকে পাজল করার চেষ্টা করা হলেও পাজল হবেন না। প্রশ্নের উত্তর দেওয়ার সময় পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করুন। অতিরিক্ত উঁচু স্বরে বা নিচু স্বরে কথা বলবেন না। ইন্টারভিউ বোর্ডের সবাই শুনতে পায় এমন পরিমিত স্বরে কথা বলুন।
বিনা খরচে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ফুলব্রাইট ফরেন স্কলারশিপে, আইইএলটিএসে ৭ স্কোরে আবেদনআপনার নিজের সম্পর্কে বলতে বলা হলে, আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে বেশি না বলে নিজের নাম, জেলার নাম, শিক্ষা, শখ, কর্ম, আগ্রহ, অভিজ্ঞতা, কৃতিত্ব/ সফলতা, পরবর্তী পরিকল্পনা এগুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করুন।
রাজনৈতিক বিষয়–সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করা হলে, রাজনৈতিক বক্তব্য না দিয়ে শিক্ষক হিসেবে তথ্যসমৃদ্ধ শিক্ষণীয় উত্তর দেওয়াই উত্তম। ধর্মীয় ও সমসাময়িক বিষয়সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় রেফারেন্স দেওয়ার চেষ্টা করুন।
এমন ভাব প্রকাশ করবেন না যেন প্রশ্নকর্তারা শিক্ষক আর আপনি শিক্ষার্থী। আবার এমন ভাব প্রকাশ করবেন না যেন আপনি প্রধান শিক্ষক, অন্যরা শিক্ষার্থী। মুখস্থ উত্তর না দিয়ে ডিসকাশন মুডে নিজের জ্ঞানের গভীরতা প্রকাশ করুন। তবে বেশি ভাবগম্ভীর কিংবা বেশি উচ্ছলতা প্রকাশ না করাই ভালো। মনে রাখবেন, আপনি প্রতিষ্ঠানপ্রধান হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন।
প্রশ্ন বাংলায় করা হলে বাংলায় উত্তর দিন এবং ইংরেজিতে করা হলে ইংরেজিতে উত্তর দিন। উত্তর দেওয়ার সময় শুদ্ধ ভাষায়, সঠিক বাক্যে, সুস্পষ্ট উচ্চারণে কথা বলুন। যে বিষয়টি আপনি ভালো জানেন না সে বিষয়ের উত্তর সংক্ষিপ্ত করুন এবং যে বিষয়টি ভালো জানেন সে বিষয়ের উত্তর দীর্ঘ করুন, যাতে প্রশ্নকর্তারা সম্পূরক প্রশ্ন করার আগ্রহ পায়। তবে অযাচিত বা অপ্রাসঙ্গিকভাবে বেশি কথা বলে বাচাল হবেন না।
সরকারিভাবে ফিজিতে চাকরির সুযোগ, পদ ১০৫যদি এমন কোনো প্রশ্ন করা হয়, যেটির একাধিক শুদ্ধ উত্তর আছে, তাহলে আপনি যে উত্তরটি দেবেন সেটির পক্ষে যুক্তি দিয়ে শুদ্ধতা প্রমাণ করুন। সর্বক্ষেত্রে ভিন্ন ধর্ম-বর্ণ, জাতি-লিঙ্গ ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। নিজেকে অতি উত্তম বা সবজান্তা প্রমাণ করতে যাবেন না। কথায় ও আচরণে ভদ্রতা বজায় রাখুন।
সাক্ষাৎকার/ ভাইভা শেষে সবাইকে ধন্যবাদ দিন। বেশি তাড়াহুড়া কিংবা বেশি মন্থর গতি দেখাবেন না। চেয়ার থেকে উঠে প্রথমেই মুখ না ফিরিয়ে হাসিমুখে সালাম দিয়ে একটু পিছিয়ে আসুন। খেয়াল রাখুন, চেয়ারে ও জুতায় যেন বেশি শব্দ না হয়। পরে মুখ ফিরিয়ে দেহ ঘুরিয়ে দৃঢ় পায়ে বেরিয়ে আসুন।
এসব বিষয়ের আলোকে অবস্থা অনুসারে নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি অত্যন্ত বুদ্ধিমান, বাগ্মী, যুক্তিপূর্ণ, নৈতিক, সৎসাহসী, আত্মবিশ্বাসী, আন্তরিক, উত্তম ব্যক্তিত্বের অধিকারী এবং শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট সক্ষম।
*লেখক: মো. রহমত উল্লাহ্, সাবেক অধ্যক্ষ