শুরু হয়ে গেল মেট গালা, দেখুন রেড কার্পেটের প্রথম ১০ নজরকাড়া লুক

· Prothom Alo

হাল ফ্যাশন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ প্রতি বছর অনুষ্ঠিত হয় ফ্যাশনের সবচেয়ে বড় উৎসব মেট গালা। এটি মূলত মিউজিয়ামের কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের একটি দাতব্য অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও এই বার্ষিক আয়োজন বিশ্বব্যাপী হইচই আর তুমুল আলোচনা তৈরি করেছে বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় পর্দা ওঠার পর থেকেই। আর এর মাঝেই মেট গালা রেড কার্পেটের প্রথম ১০টি নজরকাড়া লুক দেখে নিই চলুন।

প্রধান হোস্ট অ্যানা উইন্টোর এলেন শ্যানেলের প্যাস্টেল টারকোয়েজ ব্লু আর কালো ফেদার গাউনে। সঙ্গে তাঁর সিঙ্গনেচার বব আর শেডস তো আছেই। কো হোস্টের তালিকায় এবারের বিতর্কিত সংযোজন বেজোস-পত্নী লরেন পরেছেন তাঁর প্রিয় স্ক্যাপারেল্লির নেভি ব্লু স্যাটিন অফ দ্য শোল্ডার গাউন। কাঁধের পাশে পড়ে আছে বিশাল হীরা-মুক্তার লহর।এমা চেম্বারলিন সবার আগেই এসেছেন রেড কার্পেটে। তাঁর মুগলার গাউনটি আসলেই ওয়ার্ক অব আর্টসিকুইন আর ফেদারের রেড হট শ্যানেল গাউনে নিকোল কিডম্যান সত্যিই নজর কেড়েছেন কো হোস্ট টেনিস তারকা ভেনাস উইলিয়ামস পরেছেন সোয়ারভস্কির কাস্টম ব্রেস্টপ্লেট আর ক্রিস্টালখচিত কালো গাউন কো হোশট কারা ডেলেভিন পরেছেন র‍্যালফ লরেনের শিয়ার কালো গাউন লাইভস্ট্রিম প্রেজেন্টার অ্যাশলি গ্রাহামের ন্যুড ডি পেটসা গাউনের সঙ্গে নজর কাড়ছে তাঁর ম্যানিকিওরভারতীয়দের মাঝে সবার আগে আসেন ইশা আম্বানি। পরেছেন গৌরব গুপ্তের গাউনটেনিস তারকা নাওমি ওসাকা পরেছেন রবার্ট উনের গাউন ও ম্যাচিং হ্যাট। এই গাউন রিভিল হয়ে বেরিয়ে এসেছে আরও টুইস্টমেট গালার নিয়ম ভেঙে ১৭ বছর বয়সেই ডেব্যু করলেন নিকোল কিডম্যানের কন্যা সানডে রোজ। পরেছেন শ্যানেলের প্যাস্টেল ল্যাভেন্ডার স্ট্র্যাপলেস ড্রেস।

ছবি: ইন্সটাগ্রাম

Visit betsport.cv for more information.

Read full story at source