ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ বিলিয়ন ডলার কমেছে
· Prothom Alo

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত এক সপ্তাহে ৪ দশমিক ৮২ বিলিয়ন বা ৪৮২ কোটি মার্কিন ডলার কমেছে। এর ফলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬৯৮ দশমিক ৪৯ বিলিয়ন বা ৬৯ হাজার ৮৪৯ কোটি ডলারে নেমে এসেছে। আজ শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ তথ্য প্রকাশ করেছে।
Visit sport-tr.bet for more information.
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) জানায়, গত ২৪ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে ভারতে রিজার্ভের সবচেয়ে বড় অংশ বিদেশি মুদ্রা সম্পদ (এফসিএ) ২ দশমিক ৮৪ বিলিয়ন বা ২৮৪ কোটি ডলার কমে ৫৫৪ দশমিক ৬২ বিলিয়ন ডলারে নেমেছে। স্বর্ণের মজুত ১ দশমিক ৯০ বিলিয়ন ডলার কমে ১২০ দশমিক ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া এসডিআর ৬ কোটি ৭০ লাখ ডলার কমে ১৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে নেমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ভারতের রিজার্ভ ১ কোটি ৫০ লাখ ডলার কমে ৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে হয়েছে।
এর আগের সপ্তাহে অর্থাৎ ১৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ দশমিক ৩০ বিলিয়ন ডলার বেড়ে ৭০৩ দশমিক ৩০ বিলিয়ন ডলারে উঠেছিল।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ভারতের রিজার্ভ সর্বোচ্চ ৭২৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে পৌঁছায়। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে রিজার্ভে চাপ তৈরি হয়েছে। এর মধ্যে রুপির অস্থিরতা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করছে।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, তারা বৈদেশিক মুদ্রাবাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করবে।