চট্টগ্রামে আবারও শুরু হচ্ছে ‘পাক্কা রাঁধুনি’ প্রতিযোগিতা, নিবন্ধন ৮ মে পর্যন্ত

· Prothom Alo

চট্টগ্রামে চতুর্থবারের মতো শুরু হচ্ছে দেশীয় রান্নার প্রতিযোগিতা কনফিডেন্স সল্ট-প্রথম আলো ‘পাক্কা রাঁধুনি ২০২৬’। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ মে পর্যন্ত নিবন্ধন করা যাবে। এবারের থিম ‘দেশীয় রান্না’। ইতিমধ্যে ২৮ এপ্রিল থেকে নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিযোগীরা গুগল লিংক, হোয়াটস অ্যাপে অথবা সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করতে পারবেন।

Visit extonnews.click for more information.

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে প্রতিযোগীদের নিজস্ব একটি দেশীয় রান্নার রেসিপি লিখিত আকারে অথবা হোয়াটসঅ্যাপে জমা দিতে হবে। জমাকৃত রেসিপির ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা হবে। দ্বিতীয় পর্বে নির্বাচিত প্রতিযোগীরা নিজ নিজ বাসা থেকে প্রস্তুত করা রেসিপি নিয়ে নির্ধারিত তারিখে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হবেন এবং বিচারকদের সামনে তা উপস্থাপন করবেন।

এই রান্নার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে ১০ প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে। চূড়ান্ত পর্বের সব প্রতিযোগীকে বিচারকদের সামনে রান্না করতে হবে। চূড়ান্ত পর্বের রান্নার সব উপকরণ প্রথম আলোর পক্ষ থেকে দেওয়া হবে। শেষে বিচারকেরা সেখান থেকে সেরা রাঁধুনি বাছাই করে পুরস্কার প্রদান করবেন।

গত বছরের মে মাসে বসেছিল পাক্কা রাঁধুনির তৃতীয় আসর। এতে অংশ নিতে ৭০০ রাঁধুনি আবেদন করেছিলেন। সেখান থেকে প্রাথমিকভাবে ২০০ জনকে মনোনীত করা হয়। এরপর রেসিপি দেখে ৩২ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়। সেখান থেকে ১০ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করেন বিচারকেরা।

প্রতিযোগিতার নিয়মাবলি

প্রতিযোগিতায় অংশ নিতে দেশীয় একটি রান্নার বিস্তারিত রেসিপির সঙ্গে প্রতিযোগীর নাম-ঠিকানা, পেশা, মুঠোফোন নম্বর উল্লেখ করে ছবিসহ পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়: প্রথম আলো চট্টগ্রাম অফিস, এ এস টাওয়ার, হিলভিউ আবাসিক এলাকা (শিশু একাডেমির পাশে), পাঁচলাইশ, চট্টগ্রাম। অথবা পাঠানো যাবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ০১৬৮০২৭৫৮২৩ নম্বরে। পাশাপাশি নিবন্ধন করা যাবে লিংকের মাধ্যমে।

Read full story at source