ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ৪৭ শিশু ভর্তি
· Prothom Alo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৭ শিশু।
Visit mchezo.life for more information.
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে নতুন করে ৪৭ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।
ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও ৩৩ শিশু হাসপাতালে ভর্তিগত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ৭৯৫ জন শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭০২ শিশু। মৃত্যু হয়েছে ১৬ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৫টি শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড আছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় আরও নতুন ৪৭ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ে কোনো শিশু মারা যায়নি।
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৮ শিশু ভর্তি