সোনার দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা
· Prothom Alo

দেশের বাজারে সোনার দাম কমেছে। এর মধ্য দিয়ে সোনার দাম আবার ভরিপ্রতি আড়াই লাখ টাকার নিচে নেমে এল। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনার নতুন দাম কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে।
Visit milkshakeslot.lat for more information.