‘সুরাইয়া’য় শ্যামল–তুষি
· Prothom Alo

শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে সিনেমা বানাচ্ছেন রবিউড আলম রবি। প্রযোজনা প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা ও নাজিফা তুষি। আরও আছেন নাসির উদ্দিন খান, ইন্তেখাব দিনার, দিলারা জামান, অশোক ব্যাপারী, রাফায়েতউল্লাহ সোহান।
Visit mchezo.life for more information.
‘সুইরাইয়া’ প্রেক্ষাগৃহের জন্য রবিউড আলম রবির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য তাঁর নির্মিত ঊনলৌকিক সিরিজ, ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ ও ‘ফরগেট মি নট’ প্রশংসিত হয়। মূল গল্পের লেখক শিবব্রত বর্মনের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন রবি।
সুরাইয়ার প্রযোজক ফজলে হাসান, প্রযোজনা প্রতিষ্ঠান র্যাদারহুড ইনিশিয়েটিভস লিমিটেডের ব্যানারে নির্মাণাধীন সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছে জার্মানির প্রযোজনা প্রতিষ্ঠান নিকো ফিল্ম প্রোডাকশনস।
পরিচালক রবিউল আলম রবি২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘সুরাইয়া’। বিভিন্ন চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটেও সিনেমাটির চিত্রনাট্য নিয়ে অংশ নিয়েছেন নির্মাতা। শুরুটা হয় ২০২৩ সালের বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেট দিয়ে। একই বছর ফ্রেঞ্চ ফিল্ম ল্যাব প্রদিউর অ স্যুদে অংশ নেয় ‘সুইরাইয়া’। ২০২৪ সালে সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারেও এটি নির্বাচিত হয়। গত বছর বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে তহবিল পায় ‘সুরাইয়া’।
‘ফরগেট মি নট’, কী চলছিল ছেলেটির মনের ভেতরপ্রযোজক ফজলে হাসান জানান, ২০ এপ্রিল থেকে ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং। মে মাসজুড়ে ঢাকার বিভিন্ন স্থানে শুটিং করে শেষ হবে দৃশ্য ধারণের কাজ। প্রযোজক আরও জানান, শহুরে জীবনের রুক্ষ বাস্তবতা ও মানবিক গল্পের মিশেলে তৈরি রোমান্টিক ঘরানার ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।