এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের স্বল্পচাপ থাকবে কয়েকটি এলাকায়

· Prothom Alo

ঢাকার দক্ষিণাংশ, গজারিয়া, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জে আজ মঙ্গলবার গ্যাসের স্বল্পচাপ থাকবে। কারিগরি ত্রুটির কারণে এমন অসুবিধা তৈরি হবে বলে তিতাস জানিয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন বলেছে, কারিগরি কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের ভাসমান টার্মিনালের একটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। একটি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে এলএনজি থেকে গ্যাস সরবরাহ ৪০ কোটি ঘনফুট কমে গেছে। এতে পিএলসির অধিভুক্ত এলাকাজুড়ে গ্যাস সরবরাহে মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে।

Visit turconews.click for more information.

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও বলেছে, দিনে সরবরাহ করা গ্যাসের ৩৫ শতাংশ আসে এলএনজি থেকে। কিছুদিন ধরে এলএনজি থেকে গড়ে ৯৫ কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছিল।এখন এটি ৫৫ কোটি ঘনফুটে নেমে এসেছে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের কম চাপ পাবে।

গ্যাসের স্বল্পচাপের কারণে ঢাকা ও আশপাশের এলাকায় রান্না ও শিল্পকারখানার উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে আবাসিক এলাকায় চুলা জ্বালাতে ভোগান্তির মুখে পড়ছেন অনেক গ্রাহক।

Read full story at source