ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, এবার এমপি হয়ে যাচ্ছেন সংসদে
· Prothom Alo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে বগুড়া থেকে মনোনয়ন পেয়েছেন সুরাইয়া জেরিন।
সুরাইয়া জেরিন বর্তমানে বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা মহিলা দলের পদের পাশাপাশি গাবতলী উপজেলা শাখা মহিলা দলের সভাপতিও তিনি। কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও আছেন। এর আগে তিনি গাবতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
Visit extonnews.click for more information.
সুরাইয়া জেরিন বলেন, ‘আমার দল সব সময় ত্যাগী এবং রাজপথের কর্মীদের পাশে থাকে, আজকের এই মনোনয়ন তারই প্রমাণ। আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে দলের আদর্শকে হৃদয়ে ধারণ করে রাজপথে লড়াই করেছি। দুঃসময় থেকে শুরু করে চব্বিশের গণ–অভ্যুত্থানে ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে ছিলাম। আমি গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে রাখতে চাই।’
বিএনপির তালিকায় সাবেক ১০, সংখ্যালঘু ৪, আছেন ভোটে হেরে যাওয়া ৩ জনপ্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম তুলতে গিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কনকচাঁপা সুরাইয়া জেরিনের তোপের মুখে পড়েছিলেন।
সরাসরি নির্বাচনে হেরেছিলেন, এবার সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবিরা সুলতানা