জ্বরে প্রলাপ বকার কারণ কী
· Prothom Alo

বেশি জ্বর হলে অনেক সময় রোগী প্রলাপ বকে। বাচ্চাদের বেলায় এ লক্ষণ বেশি দেখা যায়। শরীরের তাপমাত্রা ৯৯ দশমিক ৫ ডিগ্রি থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হলে আমরা বলি জ্বর হয়েছে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মেনিনজাইটিস বা এনকেফেলাইটিসে মস্তিষ্কের সংক্রমণ ঘটলে মস্তিষ্কের এই অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে না। জ্বর বিপজ্জনক মাত্রায় চলে যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস আক্রান্ত না হলে শরীর তার তাপমাত্রা ১০৫ ডিগ্রির বেশি উঠতে দেয় না। বেশি জ্বরের কারণে খিঁচুনি হতে পারে বা রোগী হঠাৎ জ্ঞান হারাতে পারে। এসব কারণে সাধারণত কোনো স্থায়ী ক্ষতি হয় না। অনেক সময় জ্বরের ঘোরে কেউ প্রলাপ বকে। বেশি জ্বরে তাপমাত্রা যেন বেশি বাড়তে না পারে, সে জন্য শরীর আত্মরক্ষার একটি উপায় হিসেবে খিঁচুনি, প্রলাপ বকা, সাময়িক জ্ঞান হারানো বা এ ধরনের কিছু লক্ষণ দেখায় বলে ধারণা করা হয়। এতে রোগীর সেবাদানকারীরা সতর্ক হয় এবং প্রয়োজনে চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যেতে পারে।
Visit freshyourfeel.org for more information.
জ্বর কীভাবে শরীরকে ফ্লুর বিরুদ্ধে লড়তে সাহায্য করে