‘মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে গিয়ে চাঁদাবাজির জন্য জুলাই বিপ্লব নয়’

· Prothom Alo

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই বিপ্লবের ‘মাস্টারমশাই’ ছিলেন বলে মন্তব্য করেছেন সরকারদলীয় সদস্য এমরান আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে গিয়ে চাঁদাবাজির জন্য জুলাই বিপ্লব নয়।

Visit sweetbonanza-app.com for more information.

আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এমরান আহমেদ চৌধুরী এ কথা বলেন। সরকারি ও বিরোধী দলের ২০ জন সদস্য এ আলোচনায় অংশ নেন। এর আগে বেলা তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

আলোচনায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী বলেন, ‘সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে। বিরোধীদলীয় নেতার বাড়িও সিলেট। আমরা আশা করি, এবার অন্তত সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে।’

নিজেকে জুলাই যোদ্ধা উল্লেখ করে এমরান আহমেদ চৌধুরী বলেন, জুলাই বিপ্লব মানে বিএনপির সিনিয়র নেতাদের হেয়প্রতিপন্ন করা নয়। জুলাই বিপ্লব মানে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে গিয়ে চাঁদাবাজির জন্য জুলাই বিপ্লব নয়। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান।

আলোচনায় অংশ নিয়ে নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী বলেন, ‘রাষ্ট্রপতি তাঁর ভাষণে অনেক সত্য স্বীকার করেছেন। তাই তাঁর অতীতের ভুলত্রুটি ভুলে গিয়ে একটা ধন্যবাদ দিতে পারি।’ যদিও ঝিনাইদহ-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মতিউর রহমান রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের সহায়ক’ উল্লেখ করে বলেন, ‘তাঁর এই ভূমিকার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাতে পারি না।’

এ ছাড়া ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ, গোপালগঞ্জ-২ আসনের কে এম বাবর, দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম, মৌলভীবাজার-১ আসনের নাসিরউদ্দিন আহমেদ, চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ, নওগাঁ-৫ আসনের জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মুশফিকুর রহমান, ঝিনাইদহ-৪ আসনের আবু তালিব, চট্টগ্রাম-৪ আসনের এনামুল হক, চট্টগ্রাম-১৪ আসনের জসিমউদ্দিন আহমেদ, রংপুর-৫ আসনের গোলাম রাব্বানী, ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদ, দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজোয়ানুল হক, নরসিংদী-৫ আসনের আশরাফউদ্দিন, হবিগঞ্জ-৪ আসনের এস এম ফয়সাল, রংপুর-৬ আসনের নুরুল আমিন প্রমুখ আলোচনায় অংশ নেন।

Read full story at source