ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, আরও বাড়তে পারে আগামীকাল থেকে

· Prothom Alo

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলায় আজ সোমবার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, তাপমাত্রা এবং এর তাপপ্রবাহের এলাকা আগামীকাল থেকে আরও বাড়তে পারে। আর এ পরস্থিতি থাকতে পারে আরও অন্তত দুই দিন।

Visit xsportfeed.quest for more information.

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

হাতে রাখা ফোল্ডারটি দিয়ে শিশুটিকে তাপ থেকে বাঁচানোর চেষ্টা এক নারীর। রাজধানীর শিশু হাসপাতাল এলাকা থেকে আজ তোলা

কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই অনুযায়ী আজ রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, দেশের অন্তত ১০ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আগামী অন্তত দুই থেকে তিন দিন থাকতে পারে। এ সময় তাপমাত্রা বাড়তে পারে এবং তাপপ্রবাহের এলাকাও বাড়তে পারে।

বৈশাখের প্রচণ্ড গরম ও রোদ থেকে বাঁচতে মাথায় গামছা দিয়ে চলেছেন চালকেরা। পদ্মাঘাট সড়ক, পাবনা, ২০ এপ্রিল

আজ রাজধানীসহ দেশের সব এলাকার তাপমাত্রা গতকালের চেয়ে বেড়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

যখন কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপপ্রবাহের মাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে তা হয় মাঝারি তাপপ্রবাহ। আর কোনো এলাকায় ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হয়ে গেলে তখন তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

গরমের দাপটে বেড়েছে হাতপাখার চাহিদা। যশোরের সিদ্ধিপাশা থেকে গফ্ফার শেখ নিজের হাতে তৈরি তালপাখা প্রতিটি ৫০ টাকায় বিক্রি করতে এসেছেন খুলনায়। দৌলতপুর, খুলনা, ২০ এপ্রিল

চলতি মাসে দেশে একাধিক তাপপ্রবাহ বয়ে যাবে বলে আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল।

Read full story at source