করমালির বৈশাখ ও তার উত্তরপুরুষ

· Prothom Alo

চোখ-ঠারে কালো মেঘ,

Visit freshyourfeel.org for more information.

বজ্রকণ্ঠে মহাজন কাঁপায় আঙ্গিনা:

‘আসল চাইনি তো বেটা,

সুদের টাকাটা শুধু বল দিবি কি না?’

বলি আমি, ‘আগামী শুক্কুরে যদি আসেন হুজুর...

নসিমন পান্তা বেচতে গিয়েছে রমনায়—

তাতে যদি না কুলায়

শখের বাউটিটা তার

বেচে দেব, দেখি আমি পারি কত দূর?,

আগামী শুক্কুরবারে আসেন হুজুর...’

নসিমন ফিরে এল,

বিক্রিবাটা ভালো তবু মেজাজটা নয় তত খোশ—

ছেলেটার বায়নামতো গাঁটের টাকায়:

চারুকলা থেকে তাকে কিনতে হলো রঙিন মুখোশ।

Read full story at source