ভাইরাল ভিডিওর নেপথ্যের গল্প জানালেন কৃতিকা

· Prothom Alo

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় সম্পর্ক, বিয়ে আর আবেগের গল্প নতুন কিছু নয়। তবু কিছু মুহূর্ত এমন থাকে, যা ভিড়ের মধ্যেও আলাদা করে চোখে পড়ে। সম্প্রতি তেমনই এক আবেগঘন মুহূর্ত ঘিরে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী কৃতিকা কামরা ও তাঁর স্বামী গৌরব কাপুর। তাঁদের বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় কৌতূহল, কেন কাঁদছিলেন গৌরব? কী ছিল সেই মুহূর্তের পেছনের গল্প?

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন কৃতিকা নিজে। আর সেই কথোপকথন যেন খুলে দিয়েছে ভালোবাসার এক নিঃশব্দ অথচ গভীর অধ্যায়।

Visit catcrossgame.com for more information.

হঠাৎ নেওয়া বড় সিদ্ধান্ত
কৃতিকা কামরা জানান, তাঁদের সম্পর্কের যাত্রা ছিল ধীরে ধীরে গড়ে ওঠা এক বোঝাপড়ার গল্প। ‘আমরা অনেক দিন ধরেই একে অপরকে চিনতাম। একটা সময় এসে মনে হলো—হ্যাঁ, এটাই ঠিক সময় বিয়ে করার,’ বলছিলেন তিনি।
বিয়ের মতো বড় সিদ্ধান্ত অনেকের কাছেই পরিকল্পিত, সময়সাপেক্ষ। কিন্তু কৃতিকার ভাষায়, ‘আমার মাথায় কখনো বিয়েটা বিশাল কোনো ব্যাপার বলে মনে হয়নি। বরং যখন বুঝলাম, এই মানুষটাই আমার, তখন সবকিছু খুব সহজ হয়ে গেল।’

এই ‘সহজ’ হওয়াটাই আসলে সবচেয়ে কঠিন। কারণ, সম্পর্কের গভীরতা বোঝার জন্য লাগে সময়, বিশ্বাস আর একধরনের মানসিক পরিপক্বতা, যা এই দম্পতির মধ্যে স্পষ্ট।

কৃতিকা কামরা। ইনস্টাগ্রাম থেকে

ভাইরাল ভিডিও
বিয়ের পরপরই কৃতিকা কামরা ও গৌরব কাপুরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কৃতিকা যখন বিয়ের মণ্ডপে প্রবেশ করছেন, তখন আবেগ ধরে রাখতে পারেননি গৌরব। তাঁর চোখে জল, মুখে বিস্ময় আর ভালোবাসার মিশ্র অভিব্যক্তি।

এই দৃশ্যই ছুঁয়ে যায় দর্শকদের মন। অনেকেই এটিকে ‘রিয়েল লাভ’ বা বাস্তব ভালোবাসার উদাহরণ হিসেবে দেখেছেন।
কৃতিকা এই মুহূর্তটি নিয়ে বলেন, ‘আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। ওকে এমনভাবে ভেঙে পড়তে দেখব, ভাবিনি। কিন্তু সেটাই ছিল সবচেয়ে সত্যিকারের মুহূর্ত।’

চার্লি চ্যাপলিনের প্রেম ও বিয়ে নিয়ে কতটা জানেন

সম্পর্কের রসায়ন: বন্ধুত্ব থেকে ভালোবাসা
কৃতিকা ও গৌরবের সম্পর্কের ভিত্তি ছিল বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব থেকেই তৈরি হয়েছে এক দৃঢ় সম্পর্ক। তাঁদের কথাবার্তা, পারস্পরিক বোঝাপড়া এবং সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠা বিশ্বাস—সব মিলিয়েই এই সম্পর্ককে দিয়েছে এক স্বাভাবিক গতি।
কৃতিকার মতে, ‘যখন মন বলে “এই মানুষটাই ঠিক”, তখন আর দেরি করার কিছু থাকে না।’

গৌরব ও কৃতিকা। ইনস্টাগ্রাম থেকে

বলিউডের জাঁকজমকপূর্ণ বিয়ের বিপরীতে কৃতিকা-গৌরব বেছে নিয়েছিলেন একেবারে ঘরোয়া আয়োজন। কোনো বড় পরিকল্পনা নয়, বরং নিজেদের মতো করে, কাছের মানুষদের নিয়ে তাঁরা সম্পন্ন করেছেন এই বিশেষ দিন।

ইন্ডিয়ান এক্সপ্রস অবলম্বনে

Read full story at source