বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের পাঁচ শহর

· Prothom Alo

সকালে জানালা খুলে তুমি হয়তো ভেবেছিলে টাটকা বাতাস ঢুকবে। কিন্তু অনেক শহরে সেই বাতাসই হয়ে উঠেছে সমস্যার নাম। সাম্প্রতিক সময়ের তথ্য দেখিয়েছে, পৃথিবীর কিছু শহর বারবার সবচেয়ে দূষিত তালিকায় উঠে এসেছে। সেখানে বাতাস মানে শুধু অক্সিজেন নয়, সঙ্গে থাকে ক্ষতিকর কণা, ধোঁয়া আর ধুলা। চলো, দেখে নেওয়া যাক এমন পাঁচটি শহর, যেখানে শ্বাস নেওয়াটাই কঠিন হয়ে উঠেছে।

১. কাঠমান্ডু

Visit umafrika.club for more information.

নেপালের রাজধানী হলেও এই শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর ভৌগোলিক অবস্থান। চারপাশে পাহাড় থাকায় দূষিত বাতাস সহজে বের হতে পারছে না, বরং শহরের ওপরই জমে থাকছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পুরোনো যানবাহনের ধোঁয়া, ডিজেলচালিত বাস আর অবিরাম নির্মাণকাজের ধুলা। ফলে বাতাস ভারী হয়ে উঠেছে, আকাশের নীল রং ফিকে হয়ে গেছে। বছরের অনেক দিনই বায়ুমান (একিউআই) বিপজ্জনক মাত্রায় পৌঁছাচ্ছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতে হচ্ছে। পরিষ্কার বাতাস যেন ধীরে ধীরে দুর্লভ হয়ে উঠেছে।

২. দিল্লি

বিশ্বের অন্যতম জনবহুল এই শহরে দূষণের কারণগুলো একসঙ্গে কাজ করছে। রাস্তায় অসংখ্য গাড়ির ধোঁয়া প্রতিদিন বাতাসে মিশছে। শীতকালে আশপাশের রাজ্যে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো হলে সেই ধোঁয়া এসে শহর ঢেকে ফেলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিল্পকারখানার নির্গমন। ফলে তৈরি হয়েছে ঘন স্মোক, যা অনেক সময় দূরের কিছু দেখার সুযোগও কমিয়ে দিচ্ছে। একিউআই প্রায়ই ‘হ্যাজারডাস’ বা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। স্কুল বন্ধ রাখা, বাইরে বের হওয়া সীমিত করা—এসব হয়ে উঠেছে নিয়মিত বাস্তবতা।

পাবলিক প্লেসে হেডফোন পরা কি অভদ্রতাবায়ু দূষণ

৩. ঢাকা

ঢাকায় দূষণের প্রধান উৎস হয়ে উঠেছে ইটভাটা, যানবাহন আর নির্মাণকাজ। শহরের আশপাশে থাকা শত শত ইটভাটা থেকে ধোঁয়া বের হয়ে বাতাসে মিশেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পুরোনো বাস-ট্রাকের কালো ধোঁয়া। নির্মাণাধীন ভবন থেকে উড়ছে ধুলা ও সূক্ষ্ম কণা। ফলে বাতাসে পিএম ২.৫-এর মাত্রা বেড়েছে, যা সরাসরি শ্বাসতন্ত্রে প্রভাব ফেলেছে। অনেক দিন বাতাস ‘আনহেলদি’ বা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, ফলে সুস্থ মানুষও অস্বস্তি অনুভব করছে এবং দৈনন্দিন জীবন প্রভাবিত হচ্ছে।

৪. সারায়েভো

ইউরোপের শহর হলেও সারায়েভো শীতকালে ভয়াবহ দূষণের মুখে পড়ছে। তাপমাত্রা কমে গেলে মানুষ ঘর গরম রাখতে কয়লা ও কাঠ পোড়ায়। সেই ধোঁয়া বাতাসে জমে থাকে, কারণ, শহরটি পাহাড়ে ঘেরা। ফলে দূষিত বাতাস ভেতরে আটকে গেছে এবং ধীরে ধীরে ঘন হয়ে উঠেছে। একিউআই অনেক সময় খুব বিপজ্জনক পর্যায়ে পৌঁছাচ্ছে। ঠান্ডার সঙ্গে যুক্ত এই দূষণ শহরবাসীর জন্য বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

৫. বিরনিহাট

ভারতের মেঘালয় রাজ্যের ছোট শিল্পনগরী হলেও বিরনিহাট দূষণের তালিকায় বারবার শীর্ষে উঠে এসেছে। এখানে প্রচুর কারখানা থাকায় বাতাসে নির্গত ধোঁয়ার পরিমাণ দ্রুত বাড়ছে। পরিবেশগত নিয়ন্ত্রণ দুর্বল থাকায় সেই ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে। ফলে বাতাসের মান দ্রুত খারাপ হয়ে উঠেছে। অনেক সময় এই শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানেও পৌঁছেছে, যা দেখিয়েছে, শুধু বড় শহর নয়, ছোট শহরও দূষণের বড় কেন্দ্র হয়ে উঠতে পারে।

কেন এই শহরগুলো এত দূষিত হয়েছে ও হচ্ছে

• অতিরিক্ত যানবাহন থেকে ধোঁয়া বের হচ্ছে।

• শিল্পকারখানা বায়ুদূষণ বাড়িয়েছে।

• নির্মাণকাজ ধুলা ছড়াচ্ছে।

• ফসল, কাঠ বা ময়লা পোড়ানো হচ্ছে।

• ভৌগোলিক কারণে বাতাস আটকে গেছে।

তথ্যসূত্র: আইকিউএয়ার

রাতে কুয়াশা পড়ছে নাকি ধোঁয়াশা

Read full story at source