‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি’ থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক

· Prothom Alo

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’-এ টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নিরাপদ ও সহজলভ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংককে এই সম্মাননা দেওয়া হয়।

‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬: ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে ব্র্যাক ব্যাংককে সম্মাননা দেয় সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি।

Visit afnews.co.za for more information.

রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারম্যান এম এস শেকিল চৌধুরী।

দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে ২.২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ইনওয়ার্ড রেমিট্যান্স প্রসেস (প্রক্রিয়া) করে। এই সাফল্য দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে ব্যাংকটির ক্রমবর্ধমান প্রচেষ্টার প্রতিফলন।

বর্তমানে বিশ্বের ৯০টির বেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আধুনিক ও নিরাপদ এপিআই সংযোগে রিয়েল-টাইম রেমিট্যান্স সেবা প্রদান করছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকেরা ই-কেওয়াইসি সুবিধার মাধ্যমে সহজেই ডিজিটালি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ‘আস্থা’ অ্যাপসহ বিভিন্ন প্রবাসী ব্যাংকিং সলিউশনের মাধ্যমে দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা পেতে পারেন। দেশজুড়ে ব্যাংকটির ৩১০টি শাখা ও উপশাখা এবং ১ হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সুবিধাভোগীরা সহজেই এই অর্থ গ্রহণ করতে পারেন।

এই স্বীকৃতি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সংযোগ আরও সুদৃঢ় করেছে। পাশাপাশি আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

Read full story at source