এভাবে বেলের শরবত বানিয়ে দেখুন

· Prothom Alo

গরম পড়ে গেছে। একটু পরপরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। বাড়িতেই বানাতে পারেন বেলের শরবত। রেসিপি দিয়েছেন শাহানাজ বেগম

উপকরণ

  • পাকা বেল ১টি

    Visit biznow.biz for more information.

  • ঠান্ডা পানি ২–৩ কাপ

  • চিনি বা গুড় ৩–৪ টেবিল চামচ (স্বাদমতো)

  • লবণ এক চিমটি

  • বিটলবণ (ঐচ্ছিক) আধা চা-চামচ

  • লেবুর রস ১–২ চা-চামচ (ঐচ্ছিক)।

প্রণালি

বেলের শরবত
  • বেলটি ভেঙে ভেতরের শাঁস বের করে নিন।

  • শাঁসের সঙ্গে পানি মেশান। হাত বা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  • এবার ছাঁকনি দিয়ে ছেঁকে বিচি ও আঁশ আলাদা করে ফেলুন।

  • এতে চিনি বা গুড়, লবণ, বিটলবণ এবং মন চাইলে লেবুর রস মিশিয়ে দিন।

  • ভালোভাবে নেড়ে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন।

গুড়ের রসগোল্লার রেসিপি

Read full story at source