লাল-সবুজের পতাকায় বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস

· Prothom Alo

‘দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। ৩০ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন মুক্তিযুদ্ধের চেতনা মাথা উঁচু করে থাকবে।’

কিশোরগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ৩১ মার্চ জেলা শহরের আরজত আতরজান উচ্চবিদ্যালয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করে কিশোরগঞ্জ বন্ধুসভা।

Visit turconews.click for more information.

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। কিশোরগঞ্জ বন্ধুসভার সভাপতি নুসরাত জাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ। অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল গণি, গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক কাজী করিম উল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ সদর উপজেলা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঞা, আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক এবং বিশিষ্ট সমাজসেবক আবদুল্লাহ আল মুহাইমিন (লাক মিয়া)।

বীর মুক্তিযোদ্ধা আবদুল গণি বলেন, ‘মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। তরুণদের উচিত, এই ইতিহাস জানা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া।’

কিশোরগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক কাজী করিম উল্লাহ বলেন, ‘এ দেশে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। মুক্তিযুদ্ধ কখনো ভোলার নয়। লাল-সবুজের পতাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস চিরকাল বেঁচে থাকবে।’

অলিম্পিয়াডে মুক্তিযুদ্ধভিত্তিক ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত ২০ মিনিটের পরীক্ষা শেষে আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, সহকারী শিক্ষক লুৎফুন্নেছা চিনু, মোহাম্মদ কামরুজ্জামান, ফাতেমা তুজ জোহরা ও আবদুল আল ইমরান উত্তরপত্র মূল্যায়ন করেন।

কিশোরগঞ্জে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’

আলোচনা শেষে অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক বাছাই শেষে পাঁচজন শিক্ষার্থী বিজয়ী হয়। তারা হলো আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের রুদ্র সাহা (প্রথম), লায়েকুর রহমান (দ্বিতীয়), সিয়াম রানা (তৃতীয়), ওমর মাহমুদ (চতুর্থ) এবং মিতু আক্তার (পঞ্চম)। পরে বিজয়ীদের হাতে মুক্তিযুদ্ধভিত্তিক বই তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বন্ধুসভার সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আয়েশা হাবিবা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক উমর নাসিফ, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া খানসহ অন্য সদস্যরা।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, কিশোরগঞ্জ বন্ধুসভা

Read full story at source