আইএলও গভর্নিং বডির ৩৫৬তম অধিবেশন সভায় বাংলাদেশের সভাপতিত্ব

· Prothom Alo

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গভর্নিং বডির ৩৫৬তম অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান দুটি নীতিগত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আউটকামস অব সেকটোরাল মিটিংস হেল্ড ইন দ্য সেকেন্ড হাফ অব ২০২৫ অ্যান্ড আদার সেকটোরাল অ্যাকটিভিটিস এবং প্রোমোশন অব দ্য ট্রিপার্টাইট ডিক্লারেশন অব প্রিন্সিপালস কনসার্নিং মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজেস অ্যান্ড সোশ্যাল পলিসি অ্যান্ড রেসপনসিবল বিজনেস কনডাক্ট–সংক্রান্ত এই সভাসমূহে ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে গভর্নিং বডিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আইএলওর মহাপরিচালক সভায় অংশগ্রহণ করেন।

Visit umafrika.club for more information.

আইএলওর উদ্যোগে আয়োজিত বিভিন্ন কার্যক্রমের আলোকে অভিবাসী শ্রমিকদের জন্য ন্যায্য অধিকার নিশ্চিতকরণের বিষয়টি সভার সিদ্ধান্তে গুরুত্বের সঙ্গে প্রতিফলিত হয়। অপর সভায় বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং শোভন কাজ নিশ্চিতকরণ জোরদারের লক্ষ্যে MNE Declaration–এর বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আইএলও গভর্নিং বডির এই গুরুত্বপূর্ণ সভাসমূহে বাংলাদেশের সভাপতিত্ব বহুপক্ষীয় কূটনীতিতে দেশের সক্রিয়, দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকার প্রতিফলন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source