‘আমরারে ঈদের জামা দিসে বন্ধুসভা’

· Prothom Alo

‘দুই দিন পর ঈদ। এহনো ঈদের নতুন জামা পাইছি না। আমরারে হগলে টোকাই কয়। কেউ আমরার খবর লয় না। তয় আজকা অনেক খুশি লাগতাছে। আমরারে ঈদের জামা দিসে বন্ধুসভা। এই জামা পরেই ঈদ কইরাম।’

১৭ মার্চ বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় প্রথম আলোর কুমিল্লা অফিসে বন্ধুসভার পক্ষ থেকে ঈদের নতুন জামা পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করে সাত বছর বয়সী চাঁদনি আক্তার। এ সময় কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে চাঁদনিসহ সুবিধাবঞ্চিত ১৫টি শিশুকে ঈদের জন্য নতুন জামা উপহার দেওয়া হয়। নতুন জামা পেয়ে শিশুদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। পাশাপাশি পাঁচটি অসচ্ছল পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী উপহার দেন বন্ধুরা।

Visit sportnewz.click for more information.

কুমিল্লা বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা শাহ মোহাম্মদ আলমগীর খান ও অধ্যক্ষ মহিউদ্দিন লিটনসহ অতিথিরা শিশুদের হাতে নতুন জামা এবং পরিবারগুলোর সদস্যদের হাতে ঈদসামগ্রী তুলে দেন। শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, ‘আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই ঈদ পরিণত হবে সহমর্মিতায়। কুমিল্লা বন্ধুসভার উদ্যোগে চেষ্টা করা হয়েছে শিশু এবং কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটানোর। ভবিষ্যতেও বন্ধুসভার এ ধরনের মানবিক কাজগুলো অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।’

অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, ‘ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কুমিল্লা বন্ধুসভার এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়।’

কুমিল্লা বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

ঈদসামগ্রী উপহার পেয়ে বৃদ্ধা মিনারা বেগম বলেন, ‘আমার পরিবারে আয় করার মতো তেমন কেউ নেই। মানুষের সাহায্যে কোনোরকমে চলতেছি। অনেক কষ্টে দিন কাটতাছে। এই ঈদ উপহার আমার অনেক উপকারে আসব। আমি বন্ধুসভার জন্য দোয়া করি।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, ব্যাংকার এ বি এম মোস্তাফিজুর রহমান, কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকার, সহসভাপতি শামসুজ্জোহা মৃদুল, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, সহসাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম, সাংস্কৃতিক সম্পাদক জেনিবা খন্দকার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তাজ্বরীন সুলতানা, বন্ধু মাইশা ইসলাম প্রমুখ।

সভাপতি, কুমিল্লা বন্ধুসভা

Read full story at source