ঈদযাত্রায় ঘরমুখী মানুষ
· Prothom Alo
পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার। ঘরমুখী মানুষ রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ আবার নৌপথে লঞ্চে যাত্রা করছেন। ঝক্কিঝামেলা ও ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন, স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন। ছবিতে মঙ্গলবারের ঈদযাত্রার কিছু মুহূর্ত:
Visit asg-reflektory.pl for more information.
বাসের অপেক্ষায় আছে কয়েকটি পরিবার। যাত্রাবাড়ী, ঢাকা বাসযাত্রায় যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রাবাড়ী, ঢাকাবাসের ইঞ্জিন চালু হচ্ছে না। ইঞ্জিন চালু করতে ধাক্কা দিচ্ছেন যাত্রীরা। যাত্রাবাড়ী, ঢাকামোটরসাইকেলে গন্তব্যে রওনা হয়েছে একটি পরিবার। যাত্রাবাড়ী, ঢাকাট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে ওঠার চেষ্টা দুই যাত্রীর। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকাটঙ্গী রেলস্টেশনে যাত্রীর চাপ বেশি। ট্রেনের ছাদও ভরে গেছে, এখন ইঞ্জিনের রেলিংয়ে ঝুলে যাত্রা। গাজীপুরউপচে পড়া যাত্রী নিয়ে গন্তব্যে ছুটে যাচ্ছে ট্রেন। টঙ্গী, গাজীপুর১০ মাস বয়সী শিশু আবদুল্লাহর এ বছর দাদুবাড়িতে প্রথম ঈদ। বাবার কাঁধে চড়ে লঞ্চে উঠতে যাচ্ছে সে। সদরঘাট, ঢাকা এভাবে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা। সদরঘাট, ঢাকা ঈদের ছুটির প্রথম দিনই লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাট, ঢাকাভিড় ঠেলে ওঠার পর ডেকে শুয়ে লঞ্চ ছেড়ে যাওয়ার অপেক্ষা যাত্রীদের। সদরঘাট, ঢাকা