সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১৬ মার্চ, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক
জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। আজ রোববার সকালেজুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুসারে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। বিস্তারিত পড়ুন...
Visit xsportfeed.quest for more information.
ক্রেডিট কার্ডে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে
ক্রেডিট কার্ডক্রেডিট কার্ডে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এসব ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ২৫ শতাংশ। এত দিন ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেত। নতুন ঋণের সীমা ঠিক করে আজ রোববার বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডসংক্রান্ত নীতিমালা জারি করেছে। বিস্তারিত পড়ুন...
রুদ্ধশ্বাস উত্তেজনার পর সিরিজ বাংলাদেশের
ম্যাচের সঙ্গে সিরিজও জিতেছে বাংলাদেশশাহিন আফ্রিদির ব্যাট থেকে তীব্র গতিতে ধেয়ে আসা বলটা সরাসরি আঘাত করল তাঁর বাঁ হাঁটুতে। মাটিয়ে লুটিয়ে পড়লেন বোলার মোস্তাফিজুর রহমান। কী হবে এখন? ৪৯তম ওভার সেটি, ওভার শেষ করতে বাকি আরও একটি বল। মোস্তাফিজ কি করতে পারবেন বলটা? ওই ওভারে তার আগেই আফ্রিদির দুই ছক্কায় যে ব্যবধানও কমিয়ে এনেছে পাকিস্তান! বিস্তারিত পড়ুন...
এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?
ফোনালাপভিজিএফ কার্ডের বরাদ্দ নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের (বিপ্লব) সঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামানের (সবুজ) মুঠোফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...
ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল
ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষাব্যবস্থাইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় সপ্তাহে গড়িয়েছে রোববার। এই হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে চলেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির একটি সংবাদমাধ্যম এমন তথ্য দিয়েছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। বিস্তারিত পড়ুন...