বৃদ্ধাকে ভয় দেখানোয় প্রথমবারের মতো আটক হিউম্যানয়েড রোবট

· Prothom Alo

ম্যাকাও পোস্ট ও সাউথ চায়না মর্নিং পোস্ট একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, চীনের ম্যাকাও প্রদেশে একটি রোবটকে পুলিশ পাহারায় রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ১২ মার্চ, বৃহস্পতিবার। এটি পাটান নামের একটি আবাসিক এলাকার কাছে ঘটেছিল। রাত ৯টার দিকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা রাস্তা দিয়ে হাঁটার সময় ফোনে কিছু দেখছিলেন। হঠাৎ তিনি খেয়াল করেন ইউনিট্রি জি১ মডেলের একটি হিউম্যানয়েড রোবট অর্থাৎ মানুষের মতো দেখতে রোবট ঠিক তাঁর পেছন পেছন আসছে।

রোবটটিকে এভাবে পেছনে আসতে দেখে ওই বৃদ্ধা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি রোবটটিকে লক্ষ করে বকাঝকা করছেন ও আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে তা দেখছেন। বৃদ্ধার অভিযোগ ছিল, রোবটটি তাঁকে খুব ভয় পাইয়ে দিয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ ঘটনাস্থলে আসে ও পরে এটিকে পরীক্ষার জন্য ল্যাবরেটরি নিয়ে যাওয়া হয়।

Visit sports24.club for more information.

ভিডিওতে আরও দেখায় বৃদ্ধা চিৎকার করে রোবটটিকে বলছিলেন এটি তাঁর হৃদ্‌স্পন্দন বাড়িয়ে দিচ্ছে ও তাঁকে ভয় পাইয়ে দিচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে রোবটটির সেখানে উপস্থিত হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় রোবটটি দুই হাত উপরে তুলে ধরে, যা দেখে মনে হতে পারে সে ক্ষমা চাইছে অথবা পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছে। তবে সেটার এই ভঙ্গি বৃদ্ধাকে শান্ত করতে পারেনি।

মানুষের মতো দেখতে রোবট চীনের নতুন বিস্ময়!
রোবটটির মালিকানাধীন শিক্ষাকেন্দ্রের প্রতিনিধি টোইন ম্যাক জানান, রোবটটি যখন এলাকা প্রচারের কাজ করছিল, তখন এই ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওটির পরের অংশে দেখা যায়, দুজন পুলিশ কর্মকর্তা রোবটটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। হাঁটার সময় রোবটটির নড়াচড়া ছিল বেশ অদ্ভুত। একজন পুলিশ সদস্যকে রোবটটির কাঁধে হাত রেখে সেটিকে চালিয়ে নিয়ে যেতে দেখা যায়।

রোবটটিকে এভাবে পেছনে আসতে দেখে ওই বৃদ্ধা বেশ আতঙ্কিত হয়ে পড়েন

তদন্তে জানা গেছে, রোবটটি ম্যাকাওর একটি শিক্ষাকেন্দ্রের মালিকানাধীন। ওই এলাকায় প্রচারমূলক কাজের জন্য এটি ব্যবহার করা হচ্ছিল। পুলিশ পরে রোবটটিকে তার ৫০ বছর বয়সী অপারেটরের কাছে ফিরিয়ে দেয়। তবে জনসমক্ষে রোবট ব্যবহারের সময় ভবিষ্যতে আরও সতর্ক থাকার জন্য ওই ব্যক্তিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

রোবটটির মালিকানাধীন শিক্ষাকেন্দ্রের প্রতিনিধি টোইন ম্যাক জানান, রোবটটি যখন এলাকা প্রচারের কাজ করছিল, তখন এই ঘটনা ঘটে। তাঁর দাবি অনুযায়ী, বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় মাঝপথে ফোন দেখার জন্য থামলে রোবটটি তাঁর পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কারণ, রাস্তা সরু হওয়ায় রোবটটি তাঁকে পাশ কাটিয়ে যেতে পারছিল না। ওই সময় রাত হওয়ার কারণে ও রোবটের গায়ের আলো জ্বলতে দেখে বৃদ্ধা হঠাৎ চমকে যান।

নতুন কিছু তৈরি করতে চায় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী আরিয়েত্তি
ছড়িয়ে পড়া ভিডিওটির পরের অংশে দেখা যায়, দুজন পুলিশ কর্মকর্তা রোবটটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। হাঁটার সময় রোবটটির নড়াচড়া ছিল বেশ অদ্ভুত।
ইউনিট্রি জি১ মডেল রোবট

ঘটনাটি ওই বৃদ্ধাকে মানসিকভাবে বেশ বিপর্যস্ত করে তোলে। পুলিশ আসার পর তিনি অসুস্থ বোধ করছেন বলে জানান এবং হাসপাতালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করার পর ছেড়ে দেন। তিনি এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করবেন না বলে জানিয়েছেন। পুলিশ নিশ্চিত করেছে রোবটটির সঙ্গে বৃদ্ধার কোনো ধাক্কা লাগেনি বা তিনি কোনো আঘাত পাননি।

ইন্টারনেটে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে পুলিশ যেভাবে রোবটটিকে রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে গেছে, তা দেখে অনেকেই মজা করে বলছেন যে রোবটটিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মজার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের জায়গায় রোবট ব্যবহারের নিয়ম ও নিরাপত্তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। চীনে বর্তমানে ইউনিট্রি জি১ মডেলের এই রোবট জনসমক্ষে ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভিডিও তৈরিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সূত্র: ফিউচারিজম, নিউইয়র্ক পোস্টপশুপাখির প্রতি দয়া করতে শেখায় এই রোবট কুকুর

Read full story at source