একঝলক (১৩ মার্চ ২০২৬)

· Prothom Alo

চৈতালি ফসল মসুর ডাল। খেত থেকে তুলে এনে মসুর ডালের গাছ বাড়ির পাশে সড়কে ছড়িয়ে দিয়ে রোদে শুকাচ্ছেন এক কৃষক। ঠেনঠেনিয়া, সালথা, ফরিদপুর, ১৩ মার্চ সিলেটে রাতভর বৃষ্টি হয়েছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে সুরমা নদীর পানি ঘোলা হয়েছে। ঘোলা পানিতে চলছে মাছ শিকার। কালীঘাট, সিলেট, ১৩ মার্চগত দুই দিন বৃষ্টি হয়েছে। এমন আবহাওয়ায় মাঠে স্তূপ করে রাখা আলু নিয়ে বিপাকে পড়েছে চাষিরা। বাঁশবাড়িয়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ মার্চ রংপুরে পরপর দুই রাত বৃষ্টি হওয়ায় তড়িঘড়ি করে বেশিসংখ্যক কৃষিশ্রমিক দিয়ে জমি থেকে আলু তুলছেন চাষিরা। ঘাঘটপাড়া, রংপুর, ১৩ মার্চপাম্পের সামনে হ্যান্ডমাইকে ‘অকটেন নেই’ বলে জানাচ্ছেন পাম্পের কর্মী। হাজীপাড়া ফিলিং স্টেশন, মালিবাগ, ঢাকা, ১৩ মার্চ নতুন ডোঙা পানিতে নামানোর আগে দেওয়া হচ্ছে আলকাতরা। শিরোমনি, খুলনা, ১৩ মার্চ পাহাড়ি এলাকায় বসন্তে প্রকৃতি। কুয়াশায় ঢাকা সকালে শ্রমিকেরা ভেলায় এলোমেলোভাবে থাকা বাঁশগুলো বেঁধে নিচ্ছেন। মাইনী মুখ বাজার এলাকা, লংগদু, রাঙামাটি, ১৩ মার্চ পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। বিকেল ৪টা, চট্টগ্রাম রেলস্টেশন, ১৩ মার্চ পবিত্র রমজান মাসে জুমার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেঅমর একুশে বইমেলার শিশুপ্রহরে আনন্দে মেতেছে ছোট্ট সোনামণিরা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৩ মার্চ ঈদের আগে আতর–টুপির বিকিকিনি। গুলিস্তান, ঢাকা, ১৩ মার্চঈদে পছন্দের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা। ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা, ১৩ মার্চ

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source