একঝলক (১০ মার্চ ২০২৬)

· Prothom Alo

গ্রামীণ জলাশয়ের কাঁদায় নেমে মাছ শিকার করছে দুই শিশু। বাগবাড়ী, গাবতলী, বগুড়া, ১০ মার্চআসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন মুসল্লিরা যেন সুন্দর ও পরিপাটি পরিবেশে নামাজ আদায় করতে পারেন, তার জন্য চলছে ঈদগাহ মাঠের সংস্কারকাজ। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ১০ মার্চবর্ষা আসার আগেই ভেঙে গেছে সড়কটি। এই মৌসুমে সড়কটি সংস্কার না করলে বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। পানছড়ি, খাগড়াছড়ি, ১০ মার্চসবুজ কচি পাতার ফাঁকে থোকায় থোকায় গাছে ধরেছে ডেউয়া ফল। বাহিরদিয়া, ফরিদপুর, ১০ মার্চসুন্দরবনে শিকারিদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে জবাই করা এই হরিণ উদ্ধার করা হয়। পরে তা মাটিতে পুঁতে ফেলা হয়। কয়রা, খুলনা, ১০ মার্চগাছে আমের গুটি দিন দিন বড় হচ্ছে। সরকারি শাহ সুলতান কলেজ এলাকা, বগুড়া, ১০ মার্চছানাপোনা নিয়ে খাবারের খোঁজে বেরিয়েছে রাজহাঁসের দল। মাতারকাঁপন, মৌলভীবাজার, ১০ মার্চগাছজুড়ে থোকায় থোকায় ঝুলে আছে কচি কাঁঠাল। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ১০ মার্চগাছের ডালে বসেছে বাজপাখি। ঘিওর, মানিকগঞ্জ, ১০ মার্চকাপ্তাই হ্রদে ডিঙিনৌকায় রাতে মাছ শিকারের পর সকালে বিশ্রাম নিচ্ছেন এই জেলে। কমতলী, বুড়িঘাট, রাঙামাটি, ১০ মার্চ

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source