দৃষ্টিপ্রতিবন্ধী মাদ্রাসা ও এতিমখানায় শেরপুর বন্ধুসভার ঈদ উপহার

· Prothom Alo

ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর বন্ধুসভার উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী ও এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১ মার্চ দুপুর ১২টায় শহরের পূর্বশেরী এলাকায় অবস্থিত আমা দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এগুলো বিতরণ করেন বন্ধুরা।

বন্ধুরা জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ব্যক্তির সহযোগিতায় ৪৫ শিশু-কিশোরের মধ্যে ঈদ উপহার দেওয়া হয়। এর মধ্যে ১০ দৃষ্টিপ্রতিবন্ধীসহ ২৭ জনকে একটি করে লুঙ্গি এবং ১৮ জন মেয়েকে থ্রি–পিস ও জামা তুলে দেন বন্ধুসভার সদস্যরা।

Visit arroznegro.club for more information.

শেরপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদ উপহার।

উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। আয়োজকেরা জানান, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমা দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা দৃষ্টিপ্রতিবন্ধী মাওলানা সাইদুর রহমান, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি আবদুল মান্নান, বন্ধুসভার সভাপতি মাশুকুর রহমান, সহসভাপতি আশিক সাহা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক জোবাইদা জান্নাত, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক প্রিয়া দে এবং দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বাধন সরকার।

সভাপতি, শেরপুর বন্ধুসভা

Read full story at source