প্রেশার কুকার লুকে নাজিফা তুষি

· Prothom Alo

গর্জিয়াস শাড়ির লুকে বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি এবার নজর কেড়েছেন ফ্যাশন অনুরাগীদের । প্রেশার কুকার সিনেমার আসছে তাঁর অভিনীত

ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উচ্ছ্বাস। আর সেই উৎসবকে সামনে রেখেই আসছে নারীপ্রধান গল্পের চলচ্চিত্র ‘প্রেশার কুকার’। সিনেমাটির কেন্দ্রীয় চার চরিত্রের একটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি। সম্প্রতি অভিনেত্রী নতুন লুকের কিছু ছবি শেয়ার করে  ক্যাপশনে লিখেছেন, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।

Visit asg-reflektory.pl for more information.

ছবিতে নাজিফা তুষিকে দেখা যাচ্ছে এক অনন্য, রাজকীয় অথচ পরিমিত গ্ল্যামারের লুকে। পরেছেন কফি-বাদামি শেডের অর্গানজা শাড়ি। শাড়ির জমিনে সূক্ষ্ম সিকুইন ও ছোট ছোট স্টোনের কাজ আভা ছড়াচ্ছে যেন ।

তবে শাড়িটির আসল আকর্ষণ কালো ফ্লোরাল এমব্রয়ডারি—পাড় ও আঁচলে এই দৃষ্টিনন্দন কনট্রাস্ট পুরো লুককে করেছে আরও আকর্ষণীয় । এর সঙ্গে ম্যাচিং স্লিভলেস ডিপ নেকলাইন ব্লাউজে রয়েছে সূক্ষ্ম অলংকরণ। আউটফিটটি ক্লদিং ব্র্যান্ড ‘প্রিয়ালি’র।

গয়নায় তিনি বেছে নিয়েছেন বড় আকারের স্টেটমেন্ট ঝুমকা। হাতে ব্ল্যাক পলিশড ব্যাঙ্গল, আর সঙ্গে কালো ভেলভেটের বাটুয়া ব্যাগ—যার ভারী ফ্লোরাল কারুকাজ শাড়ির এমব্রয়ডারির সঙ্গে দারুণ সামঞ্জস্য তৈরি করেছে।

মেকআপে সফট গ্ল্যাম টাচ । জাহিদ খান ব্রাইডাল মেকওভারের ছোঁয়ায় তুষির মোহময় রূপ পেয়েছে ভিন্ন মাত্রা। ন্যুড লিপস্টিক দেওয়া ঠোঁট, মাশকারা ও কালো কাজলে করা স্মোকি আই, নিখুঁতভাবে আঁকা ভ্রু—সব মিলিয়ে এক পরিমিত অথচ আকর্ষণীয় উপস্থিতি। মেকআপে গ্ল্যাম যোগ করতে পূর্ণতা দিয়েছে হাইলাইটার।

চুল মাঝখান থেকে সিঁথি করে লো পোনিটেইলে বাঁধা, তাতে মুক্তার হেয়ার অ্যাক্সেসরিজ। সব মিলিয়ে, ঈদে সিনেমা মুক্তির আগে এই মোহময়ী  লুকে ভক্তদের নজর কাড়লেন নাজিফা তুষি।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source