পারলেন না বাংলাদেশের মেয়েরা, আবারও চ্যাম্পিয়ন ভারত
· Prothom Alo

ফাইনালে আগে ব্যাট করে ভারত ‘এ’ দল ১৩৪ তোলার পর বাংলাদেশের সমর্থকেরা কি একটু আশান্বিত হয়েছিলেন? হয়তো ভাবতে পারেন, রান তো খুব বেশি না। মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের শিরোপা তাহলে এবার ঘরে আসতেও পারে!
ভুল। এই রান টপকে যাওয়ার জন্য যেমন ব্যাটিং করার দরকার ছিল, বাংলাদেশ ‘এ’ দল তা পারেনি। পারেনি পুরো ২০ ওভার খেলতেও। দ্রুত উইকেট হারানো এবং রানের চাকা মন্থর হয়ে যাওয়ার চাপে ৪৬ রানে হেরেছে ফাহিমা খাতুনের দল। ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।
Visit likesport.biz for more information.
থাইল্যান্ডের ব্যাংককে এ নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত ‘এ’ দল। ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা।
পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ইশমা তানজিমকে (৩) হারিয়ে ৩৬ রান তোলে বাংলাদেশের মেয়েরা। বিপদটা চেপেছে এরপরই। পরের ৪ ওভারে ১২ রান তুলতে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ এ দল। আউট হন আরেক ওপেনার শামীমা সুলতানা (২০) ও তিনে নামা শারমীন সুলতানা (১৮)। ১০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ছিল ৩ উইকেটে ৪৮। পাওয়ার প্লে শেষে ওভারপ্রতি রান রেট যেখানে ছিল ৬ করে, ১০ ওভার শেষে সেটাই ৪.৮০ তে নেমে যায়।
বিস্তারিত আসছে...।