বুমরা ফুটবলার! ক্ষমা চাইলেন রামচরণ
· Prothom Alo

ভারতীয় ক্রিকেট তারকা জশপ্রীত বুমরাকে ভুল করে ‘ফুটবলার’ বলে ফেলেছিলেন দক্ষিণ ভারতীয় তারকা রামচরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা ও মিমের বন্যা। পরে অবশ্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অভিনেতা।
Visit cat-cross.com for more information.
সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত হয় রামচরণের নতুন ছবি ‘পেডি’র জমকালো অডিও প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, সংগীত পরিচালক এ আর রাহমানসহ ছবির অন্য সদস্যরা।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা রামচরণকে ভারতের কয়েকজন ক্রিকেটারকে এক কথায় বর্ণনা করতে বলেন। তিনি শচীন টেন্ডুলকার সম্পর্কে বলেন, ‘তাঁর ক্যারিয়ার যেন দীর্ঘ কিংবদন্তি যাত্রা।’ একইভাবে এম এস ধোনিকে ‘কুল’ ও বিরাট কোহলিকে ‘আগুন’ বলে অভিহিত করেন। তবে বুমরার নাম আসতেই গুলিয়ে ফেলেন তিনি। ভুলবশত ক্রিকেটারের বদলে তাঁকে ‘ফুটবলার’ বলে বসেন অভিনেতা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
সমালোচনা বাড়তে থাকলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ক্ষমা চান রামচরণ। তিনি লেখেন,‘উফ! আমি সত্যিই মাঝে মাঝে নাম ভুলে যাই। জশপ্রীত বুমরার কাছে এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এত উত্তেজনা আর ভিড়ের মধ্যে এটি সম্পূর্ণ অসাবধানতাবশত ভুল ছিল।’
শুধু ক্ষমাই নয়, বুমরাহর প্রতি নিজের শ্রদ্ধার কথাও উল্লেখ করেন রামচরণ। জানান, ভারতীয় এই পেসারের খেলার বড় ভক্ত তিনি।
এদিকে আইপিএলের চলতি মৌসুমে বুমরার ফর্ম নিয়েও আলোচনা চলছে। মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনা জানিয়েছেন, টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় পাওয়া একটি চোটের প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বুমরা।
কোচের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপের পর বুমরাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছিল। তারপরও চোটের কারণে আগের ধারা কিছুটা হারিয়েছেন এই পেসার। চলতি আইপিএলে ১৩ ম্যাচে তাঁর শিকার মাত্র ৪ উইকেট।
‘পেডি’ রামচরণের নতুন সিনেমা। বুচি বাবা সানা পরিচালিত ছবিটি মূলত একটি গ্রামীণ পটভূমির স্পোর্টস-অ্যাকশন ড্রামা। গল্পে খেলাধুলা, গ্রামীণ রাজনীতি, আবেগ, পরিবার ও সংগ্রামের বিষয়গুলো উঠে আসবে। বিভিন্ন সূত্র বলছে, সিনেমাটিতে কুস্তি ও ক্রিকেট—দুই ধরনের খেলাধুলার উপাদান রয়েছে।
‘পেডি’ সিনেমার প্রচারে রাম চরন ও জাহ্নবী। এএফপিছবিতে রামচরণের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এই ছবিতে রামচরণকে একেবারে নতুন লুকে দেখা যাবে। লম্বা চুল, ঘন দাড়ি ও গ্রামীণ চরিত্রের রাগী চেহারা ইতিমধ্যে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর শারীরিক রূপান্তর নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
শ্রেয়াস আইয়ারের সঙ্গে কি প্রেম করছেন ম্রুণাল ঠাকুরছবিটির সংগীত পরিচালনা করছেন অস্কারজয়ী এ আর রাহমান। ইতিমধ্যে ছবির গান ও মিউজিক লঞ্চ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভোপালে সম্প্রতি বড় আয়োজনের মাধ্যমে ছবির একটি বিশেষ গান প্রকাশ করা হয়। সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপি, যা এটিকে রামচরণের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলোর একটিতে পরিণত করেছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে