বিশ্বকাপে কোচ বেশি আর্জেন্টিনার, দুইয়ে ফ্রান্স

· Prothom Alo

ভিনদেশের কাউকে বিশ্বকাপে খেলাতে পারে না দলগুলো। তবে মাঠে খেলোয়াড়দের যিনি পরিচালনা করেন, সেই কোচের দায়িত্ব যে কাউকে দেওয়া যায়। আর সেই সুযোগই নিয়েছে এবারের বিশ্বকাপের অর্ধেকের বেশির ভাগ দল। ৪৮টি দলের ২৬টিই বিদেশি কোচ নিয়োগ দিয়েছে।

পরিসংখ্যান বলছে, বিদেশি কোচদের মধ্যে আর্জেন্টাইনদেরই কদর বেশি। এবারের বিশ্বকাপে জাতীয়তা বিচারে সবচেয়ে বেশি কোচ আর্জেন্টাইন, দ্বিতীয় সর্বোচ্চ কোচ ফরাসি। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের একজনও নেই। দলটি এবার বিশ্ব আসরে নামছে ইতালিয়ান কোচ নিয়ে।

Visit newssport.cv for more information.

২০২৬ ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬ জন কোচ ‘সরবরাহ’ করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ছাড়াও যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জোরা আর্জেন্টাইন।

পাঁচজন কোচ নিয়ে ফ্রান্স রয়েছে এর ঠিক পরেই। যার মধ্যে রয়েছে ফ্রান্সের দিদিয়ের দেশম, বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও। তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ আছে স্পেনের—স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি ও পানামার ক্রিস্টিয়ানসেন।

জন্ম এক দেশে, বিশ্বকাপ জিতেছেন অন্য দেশের হয়ে

এ ছাড়া তিনজন করে বিশ্বকাপ কোচ আছে ইতালি ও জার্মানির। টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারা ইতালি থেকে এবার কোচ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন কার্লো আনচলেত্তি (ব্রাজিল), ফ্যাবিও ক্যানাভারো (উজবেকিস্তান) ও ভিনসেঞ্জো মন্তেলা (তুরস্ক)। আর জার্মানদের মধ্যে কোচ হিসেবে আছেন ইউলিয়ান নাগলসমান (জার্মানি), টমাস টুখেল (ইংল্যান্ড) ও রালফ রাংনিক (অস্ট্রিয়া)।

ব্যতিক্রম ২২ দেশ

এবারের বিশ্বকাপে ২২টি দেশ ‘খাঁটি’ বা নিজেদের দেশের কোচের ওপর আস্থা রেখেছে। তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম আর্জেন্টিনার স্কালোনি, ফ্রান্সের দেশম আর জার্মানির নাগলসমান।

নিজ দেশের ডাগআউটে দাঁড়াতে যাওয়া অন্য কোচেরা হচ্ছেন অস্ট্রেলিয়ার টনি পপোভিচ, বসনিয়া-হার্জেগোভিনার সের্গেই বারবারেজ, কেপ ভার্দের বুবিস্তা, ক্রোয়েশিয়ার জ্লাৎকো দালিচ, চেক রিপাবলিকের মিরোস্লাভ কুবেক, মিসরের হোসাম হাসান, ঘানার অটো আডো (জন্ম জার্মানিতে, ঘানার নাগরিক), ইরানের আমির ঘালেনোয়ি, আইভরিকোস্টের এমার্সে ফাএ, জাপানের হাজিমে মোরিয়াসু, দক্ষিণ কোরিয়ার হং মিউং-বো, মেক্সিকোর হাভিয়ের আগুইরে, মরক্কোর মোহামেদ ওয়াহাবি (জন্ম বেলজিয়ামে, মরক্কোর নাগরিক), নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান, নরওয়ের স্টোলে সোলবাকেন, স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক, সেনেগালের পাপে থিয়াউ, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে ও সুইজারল্যান্ডের মুরাত ইয়াকিন।

যে বিশ্বকাপ ম্যাচে ফ্রান্স খেলেছিল আর্জেন্টাইন ক্লাবের জার্সি পরে

Read full story at source